শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চিরিরবন্দরে ট্রাক্টরের ধাক্কায় বাইসাইকেল আরোহী 

দিনাজপুরের চিরিরবন্দরে ইট বোঝাই ট্রাক্টরের ধাক্কায় বাইসাইকেল আরোহী জাকিয়া সুলতানা (৩৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসড়ক দূর্ঘটনাটি বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের রানীরবন্দর-চিরিরবন্দর সড়কের আন্ধারমুহা বাজারে ঘটেছে। নিহত জাকিয়া সুলতানা উপজেলার ঈসবপুর ইউনিয়নের বিন্যাকুড়ি গ্রামের চেমাশাহ্পাড়ার মো. আনোয়ার হোসেনের স্ত্রী।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেন ও তার স্ত্রী জাকিয়া সুলতানা বাইসাইকেল যোগে নিজ বাড়ি থেকে চিরিরবন্দরে যাচ্ছিল। এসময় তারা রানীরবন্দর-চিরিরবন্দর সড়কের আন্ধারমুহা বাজারে পৌঁছলে একইদিক থেকে আসা দ্রুতগামী একটি ইট বোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকেসহ দাঁড়িয়ে থাকা অপর একটি রিকশাভ্যানকে ধাক্কা দেয়। এতে বাইসাইকেল আরোহী জাকিয়া সুলতানা ও তার স্বামী গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জাকিয়া সুলতানাকে মৃত বলে ঘোষণা করেন। আহত আনোয়ার হোসেন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাক্টরটিকে আটক করা হলেও ট্রাক্টরেরচালক ও তার সহযোগি পলাতক হয়েছে।
জনপ্রিয়

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

চিরিরবন্দরে ট্রাক্টরের ধাক্কায় বাইসাইকেল আরোহী 

প্রকাশের সময়: ০৪:৩৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩