শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অস্বচ্ছল মুক্তিযোদ্ধারা পেলেন বীর নিবাস

জয়পুরহাটের পাঁচবিবিতে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বীর নিবাসের চাবি হস্তান্তরর করা হয়েছে।

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের বাস্তবায়নে ও উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্প্রতিবার দুপুরে উপজেলার রায়পুর গ্রামে চাবি হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরমান হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু।

সাংবাদিক সুমন চৌধুরীর সঞ্চলনায় এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর ছিদ্দিক মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মিছির উদ্দিন মন্ডল, বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব।

পরে রায়পুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইউনুছ আলী মন্ডলের হাতে বীর নিবাসের চাবী হস্তান্তর করেন প্রধান অতিথি।

দুটি কক্ষ, বাথরুম, কিচেন রুম ও বৈঠকখানা সহ দৃষ্টি নন্দন প্রতিটি বীর নিবাস তৈরীতে ব্যয় হয়েছে প্রায় ১৪ লক্ষ টাকা।

বীর নিবাস পেয়ে আবেগ আপ্লুত বীর মুক্তিযোদ্ধা ইউনুছ আলী বলেন, যুদ্ধ পরবর্তী সময়ে আমাদের কেউ খোঁজ খবর নিতো না। গরীব বলে সবাই অবহেলা করত। মাননীয় প্রধানমন্ত্রী এসে আমাদের ভাতা করে দিয়েছে। জীবনে ইটের বাড়ীতে শুয়ে থাকার দিবা স্বপ্ন ছিল, তিনি সেটিও পুরুণ করে দিয়েছে। এই বীর মুক্তিযোদ্ধা প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেছেন।

জনপ্রিয়

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

অস্বচ্ছল মুক্তিযোদ্ধারা পেলেন বীর নিবাস

প্রকাশের সময়: ০৫:২০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩