কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই আনন্দমুখর পরিবেশে, ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ও শান্তিপূর্ণভাবে চিরিরবন্দর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ইছামতি ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে।
বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে তিনটি পদের বিপরীতে ১১ জন অভিভাবক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ২ হাজার ৯৮ জন ভোটারের মধ্যে ১ হাজার ৬৮৪ জন ভোটার ভোট প্রদান করেন।
প্রিজাইডিং অফিসার ইছামতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম জানান, নির্বাচনে মো. মোফাজ্জল হোসেন ৩৭০ ভোট, শাহ্ আতিয়ার রহমান সুমন ২৯৪ ভোট ও মো. আব্দুল হক সালাফী ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















