শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘুমের ট্যাবলেট খাইয়ে ছাত্রী ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

গাইবান্ধার সাঘাটায় উপজেলায় শরবতের সাথে ঘুমের ট্যাবলেট খাইয়ে সপ্তম শ্রেণির এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের  ঘটনা ঘটেছে। এ ঘটনায় তুহিন মিয়া (২০) নামের ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত তুহিন মিয়াকে  শনিবার (৪ মার্চ)  বিকেলে গাইবান্ধা আদালতে পাঠানো হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার। তুহিন মিয়া সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের গাছাবাড়ী গ্রামের আমির উদ্দিনের ছেলে ।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২ মার্চ) সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের গাছাবাড়ী গ্রামের শিশুটি পাশের এক বাড়িতে বেড়াতে যায়।  সেখানে সুযোগ বুঝে  তুহিন মিয়া শরবতের সাথে ঘুমের ট্যাবলেট মিশিয়ে অচেতন করে শিশুকে ধর্ষণ করে । এসময় স্থানীয়রা বিষয়টি টের পেলে তুহিল পলিয়ে যায় । পরের দিন শুক্রবার দুপুরে শিশুটির পিতা সাঘাটা থানায় ধর্ষণের ঘটনাটি জানালে রাত ৯ টার দিকে অভিযুক্ত তুহিন মিয়াকে গ্রেফতার করেন পুলিশ। ছাত্রীটি স্থানীয় একটি মাদরাসায় সপ্তম শ্রেণিতে লেখাপড়া করে।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু মিয়া বলেন, ধর্ষণের স্বীকার ছাত্রীকে মেডিকেলে নেয়া হয়েছে । ঘটনার প্রাথমিক তদন্তে ধর্ষণের প্রমাণ মিলেছে। এই ঘটনায় অভিযুক্ত তুহিনকে গ্রেফতার করে শনিবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।

জনপ্রিয়

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

ঘুমের ট্যাবলেট খাইয়ে ছাত্রী ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

প্রকাশের সময়: ০৭:১৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩