শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাকুরি দেওয়ার প্রতারণা, স্বেচ্ছাসেবক লীগ নেতাকে অব্যাহতি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক মো. আব্দুল্লাহ আল মেহেদী রাসেলের বিরুদ্ধে পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ ওঠেছে। একই সঙ্গে দলীয় গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (৫ মার্চ) সন্ধ্যার দিকে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন ও গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশক্রমে আজ শনিবার তাকে সুন্দরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক এর পদ থেকে পুনরায় অব্যাহতি প্রদান করা হলো।

জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি গাইবান্ধা পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের পরিক্ষা চলাকালে সন্ধ্যার দিকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গাইবান্ধা শহরে অভিযান চালিয়ে  প্রতারণার দায়ে ৪ জনকে গ্রেফতার করে। পরের দিন (২৮ ফেব্রুয়ারি) ৫ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা করেন। এ মামলার মূল আসামি সুন্দরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক ও বামনডাঙ্গা ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুল্লাহ আল মেহেদী রাসেল। মামলার দায়েরের পর থেকেই রাসেল পলাতক রয়েছে।

এদিকে, দলীয় সুত্রে জানা যায়, এর আগেও, ২০২১ সালের ২০ অক্টোবর দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন ও গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে রাসেলকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

জনপ্রিয়

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

চাকুরি দেওয়ার প্রতারণা, স্বেচ্ছাসেবক লীগ নেতাকে অব্যাহতি

প্রকাশের সময়: ০৮:২০:১৫ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩