শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পিকআপের ধাক্কায় চিরিরবন্দরের যুবক নিহত

দশমাইল-সৈয়দপুর মহাসড়কে পিকআপের ধাক্কায় এক সন্তানের জনক তোফাজ্জল হোসেন ওরফে আলু (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ  দুর্ঘটনাটি রবিবার বিকাল আনুমানিক সাড়ে ৪টায় দশমাইল-সৈয়দপুর মহাসড়কের ইটভাটা নামকস্থানে ঘটেছে।
নিহত আলু দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নশরতপুর গ্রামের কাজীপাড়ার ইসমাইল হোসেন গোন্দল ওরফে নাড়িয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলু প্রতিদিনের ন্যায় রিকশাভ্যান নিয়ে ভাঙরি সংগ্রহ করতে যায়। ভাঙরি সংগ্রহ শেষে আলু ওই রিকশাভ্যানযোগে নিজ বাড়িতে ফেরার পথিমধ্যে দশমাইল-সৈয়দপুর মহাসড়কের ইটভাটা নামকস্থানে পৌঁছলে একইদিক থেকে আসা অজ্ঞাতনামা একটি দ্রুতগামী পিকআপ রিকশাভ্যানকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ওই পিকআপের ধাক্কায় রিকশাভ্যানটি মহাসড়কের নিচে চলে যায় এবং আলুর ঘটনাস্থলেই মৃত্যু হয়।
নশরতপুর ইউপি সদস্য মো. ফরহাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জনপ্রিয়

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

পিকআপের ধাক্কায় চিরিরবন্দরের যুবক নিহত

প্রকাশের সময়: ১০:৩৮:১৩ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩