রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় দুই কেজি গাঁজাসহ সিদ্দিক আলী (৪৮) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়।

সোমবার (৬ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবু নায়েম মো. কাজী নুরন্নবী। আটককৃত সিদ্দিক আলী লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার ক্ষুদ্রবেচন দই গ্রামের মহির উদ্দিনের ছেলে।

পরিদর্শক আবু নায়েম মো. কাজী নুরন্নবী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৫ মার্চ) বিকেলে সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের রংপুর- ঢাকা মহাসড়কের একবারপুর নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। এতে একটি সিএনজি তল্লাশি করে ২ কেজি গাঁজা জব্দসহ সিদ্দিক আলীকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

জনপ্রিয়

চিরিরবন্দরে ছওয়াবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

সাদুল্লাপুরে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

প্রকাশের সময়: ০১:১৩:২৮ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩