‘পাট শিল্পের অবদান স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পাট দিবস ( পাট ও পাটজাতপণ্য বর্ষপণ্য) ২০২৩ লালমনিরহাটে পালিত হয়েছে।
৬ মার্চ(সোমবার) ২০২৩ সকাল ১১ টায় লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় পাট দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জনাব টি.এম.এ মমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ উল্যাহ জেলা প্রশাসক লালমনিরহাট। বক্তব্য রাখেন গোলাম রব্বানী মূখ্য পরিদর্শক( অঃ দাঃ), মোঃ আব্দুল ছাত্তার মিয়া পাট উন্নয়ন কর্মকর্তা, পাট অধিদপ্তর লালমনিরহাট, সাংবাদিক গকুল রায প্রমুখ। এ সময় পাট অধিদপ্তর লালমনিরহাটের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ব্যবসায়ী এবং পাট চাষি গন উপস্থিত ছিলেন।
এর আগে জাতীয় পাট দিবস উপলক্ষে একটি পাট র্যালী শহর প্রদক্ষিন করে।
ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 



















