চিরিরবন্দরে ট্রাক্টর ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আহত আরজিনা বেগম (৩৭) নামে এক নারীকে হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয়েছে। এ দূর্ঘটনাটি গতকাল ৬ মার্চ সোমবার দুপুর আনুমানিক ২টায় উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ডাঙ্গারহাটে রকির রাইস্ মিলের সামনে ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি ধান বোঝাই ট্রাক্টর উপজেলার দেবীগঞ্জ বাজার থেকে চিরিরবন্দরে যাওয়ার পথে বিপরীতমুখী একটি বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাইসাইকেলের আরোহী আরজিনা বেগম (৩৭) গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তাকে দ্রুত উদ্ধার করে নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসক মৃত ঘোষণা করেন। আরজিনা বেগম চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের বাঙ্গালশাহপাড়ার মোকছেদুল ইসলাম ছলির স্ত্রী।
থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক্টরটি আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি। মরদেহে অন্য উপজেলার হাসপাতালে আছে। ওই থানার ক্লিয়ারেন্স পেলে
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















