লালমনিরহাটে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৭মার্চ) সকাল ১০ টায় জেলা পরিষদ অডিটোরিয়াম ( নতুন) এ জেলা প্রশাসন এর আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চের তাৎপর্য সম্পর্কে অালোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি.এম. এ মমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ উল্যাহ জেলা প্রশাসক লালমনিরহাট। বিশেষ অতিথি ছিলেন অ্যাড. মতিয়ার রহমান চেয়ারম্যান জেলা পরিষদ লালমনিরহাট, সাইফুল ইসলাম পুলিশ সুপার লালমনিরহাট, অ্যাড. সফুরা বেগম রুমি সাবেক এম পি, ড. নির্মলেন্দু রায় সিভিল সার্জন লালমনিরহাট, রেজাউল করিম স্বপন মেয়র লালমনিরহাট, অালহাজ্ব অাবু বক্কর সিদ্দিক সাবেক সদর উপজেলা কমান্ডার লালমনিরহাট, কামরুজ্জামান সুজন চেয়ারম্যান উপজেলা পরিষদ সদর লালমনিরহাট। ঐতিহাসিক ৭ই মার্চের ভাষনের বিশ্লেষণ মূলক বক্তব্য রাখেন ড. নির্মলেন্দু রায় ও অ্যাড.অাশরাফ হোসেন বাদল।অনুষ্ঠানে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা -কর্মচারীসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
এর আগে সকাল ৯টা ৩০মিনিটে জেলা প্রশাসনসহ সকল সরকারি, অাধা সরকারি,বেসরকারি , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বস্তরের জনগণ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
শাহজাহান সাজু , ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 



















