“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে।
বুধবার (৮ মার্চ) সকাল ১০টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর লালমনিরহাট এর আয়োজনে জাতীয় মহিলা সংস্থা, প্রতীক প্রগতি, নজীর, ব্র্যাক, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি, আর ডি আর এস, প্লান ইন্টারন্যাশনাল, উদয়াস্কুর সেবা সংস্থা ও সেচ্ছাসেবী মহিলা সংস্থা সমূহের সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহিলা বিষয়ক অধিদপ্তর লালমনিরহাট এর উপপরিচালক (অঃ দঃ) রশিদা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ উল্যাহ জেলা প্রশাসক লালমনিরহাট। বিশেষ অতিথি ছিলেন অ্যাড. মতিয়ার রহমান চেয়ারম্যান জেলা পরিষদ লালমনিরহাট, সাইফুল ইসলাম পুলিশ সুপার লালমনিরহাট, অ্যাড. সফুরা বেগম রুমি সাবেক সংসদ সদস্য ও চেয়ারম্যান, জাতীয় মহিলা সংস্থা, ডাঃ নির্মলেন্দু রায় সিভিল সার্জন লালমনিরহাট, লতিকা বেগম লাকী মহিলা ভাইস চেয়ারম্যান সদর উপজেলা লালমনিরহাট, ফেরদৌসী বেগম বিউটি বিশিষ্ট সমাজসেবী লালমনিরহাট, মেহেরুনাহার মেরী মহিলা প্যানেল চেয়ারম্যান জেলা পরিষদ লালমনিরহাট। এ সময় জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সংস্থার কর্মীগণ উপস্থিত ছিলেন।
পরে এক মনো মুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল ৯টা ৩০মিনিটে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক বনাঢ়্য র্যালী বের করা হয়।
ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 



















