রংপুরের পীরগঞ্জে আদালতে বিচারাধীন জমি নিয়ে বেদখল উদ্দেশ্যে মারপিট করে গুরুতর আহত করেছেন, এঘটনায় পীরগঞ্জ থানায় ভুক্তভোগী একটি এজাহার দাখিল করেন ।
এজাহারের বিবরণে জানা গেছে, পীরগঞ্জ উপজেলা মিঠিপুর ইউনিয়নের মাদারগঞ্জ দ্বিমুখী মুখি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সরকারি প্রধান শিক্ষক বিমল কুমার সরকার পৈত্রিক সূত্রে পাওয়া জমি পুকুর খনন করে মাছ চাষ করে দীর্ঘদিন ভোগদখল করে আসছে ।কিন্তু উল্লিখিত আসামীগন মাঝে মধ্যেই জমিটি বেদখলের পায়তারা করে আসছেন ।বিষয়টি শান্তিপূর্ণ সমাধানের জন্য বিজ্ঞ আদালতে একটি পিটিশন দাখিল করেন। এদিক আদালতে নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে একই গ্রামের প্রমোথ চন্দ্র সরকার ও ও তার দুই ছেলে উক্ত জমির মালিকানা দাবি করে গত ১৮ই ফেব্রুয়ারি অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন দলবদ্ধ হয়ে পরস্পরের জোকস্বাজসে বেড়জাল দিয়ে বিমল কুমার সরকারের ভোগদখলীয় পুকুরে অনাধিকারভাবে প্রবেশ করে উক্ত পুকুরে থাকা বিভিন্ন প্রজাতির মাছ ধরে নিয়ে যায় । এ সময় বিমল সরকারের পুত্র হিমাংশু কুমার সরকার মিন্টু বাধা প্রদান করলে প্রমোদ চন্দ্র সরকারের পুত্র প্রদীপ চন্দ্র সরকার এলোপাতাড়ি ভাবে তাদেরকে মারপিট করেন, এক পর্যায়ে তাদের হাতে থাকা বাশের লাঠি দিয়ে বিমল কুমার সরকার মাথা লক্ষ্য করে ডাং মারিলে তাহার ডান হাত হাড় ভাঙ্গা যখম হয় । এ সময় তার স্ত্রী মিনা রানী সরকার ও চাচা অধীন চন্দ্র সরকার কেও শরীরে বিভিন্ন স্থানে মারপিট করেন, তাদের আত্মচিৎকারে আশেপাশের লোকজন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল ভর্তি করেন ।
এ ঘটনাকে কেন্দ্র করে বিমল কুমারের পুত্র হিমাশু কুমার সরকার মিন্টু বাদী হয়ে পীরগঞ্জ থানায় ৬জন কে আসামি করে এজাহার দিয়েছেন ।
এদিকে এই ঘটনার বিষয়ে পীরগঞ্জ থানার এস আই আখতারুল ইসলাম ঘটনা স্থান পরিদর্শন করেছেন, এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন জানান উভয় পক্ষের আদালতে মামলা রয়েছে। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যে যার অবস্থান থেকে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করবে বলে জানান ।
সরকার বেলায়েত, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পীরগঞ্জ (রংপুর) 



















