“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এ প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের চিরিরবন্দরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৮ মার্চ বুধবার সকাল ১০টায় উপজেলা চত্বরে এক র্যালি পূর্বক উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খালিদ হাসানের সভাপতিত্বে সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার, উপজেলা পরিষদের মহিলা ভাইস্ চেয়ারম্যান লায়লা বানু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















