শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে ৫ কেজি গাঁজা, ১৪ বোতল ফেনসিডিল ও ১৮ বোতল ফেনসিগ্রিপ জব্দ করেছে পুলিশ। একই সঙ্গে ৪ মাদক কারবারিকেও গ্রেফতার করা হয়।

বুধবার (৮ মার্চ) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন।

গ্রেফতারকৃতরা হলেন- বগুড়ার ধুনট উপজেলার পার নাটাবাড়ী গ্রামের আব্দুর রশিদ মিয়ার ছেলে মমিনুল ইসলাম (৩১) , চিকাশী গ্রামের মৃত  শাহজাহান আলীর ছেলে সুজন মিয়া (৩২), বরগুনার বেতাগী উপজেলার বুড়া মজুমদার গ্রামের  মৃত হাসেন আলীর ছেলে ফরিদ হোসেন (৫০), ও রবিউল  ইসলাম রাকিব (৪০)।

ওসি ইজার উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ এলাকা রংপুর-ঢাকা মহাসড়কের চাপড়ীগঞ্জ বাজারের দক্ষিণ পাশে ঢাকা গামী এসএন পরিবহন নামের যাত্রীবাহী বাস তল্লাশি করা হয়। এসময় মমিনুল ইসলাম ও সুজন মিয়ার কাছে থাকা ৫ কেজি গাঁজা উদ্ধারসহ তাদের আটক করা হয়। একই স্থানে অভিযান চলাকালে রবিউল ইসলাম রাকিবের কাছ থেকে ১৪  বোতল ফেনসিডিল ও  ফরিদ হোসেনের কাছ থেকে১৮ বোতল ফেনসিগ্রিপ উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

জনপ্রিয়

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোবিন্দগঞ্জে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪

প্রকাশের সময়: ০৮:১২:৩৯ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩