শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাঁথিয়ায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগ

পাবনার সাঁথিয়ায় এক বুদ্ধি ও বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ধুলাউড়ি পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত আ: আলীমকে পুলিশ গ্রেফতার করেছে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার(৭ মার্চ) দুপুর একটার দিকে ধুলাউড়ি পশ্চিমপাড়ার বুদ্ধি ও বাক প্রতিবন্ধী(১৩) মেয়েটি বাড়ির বাইরে বের হলে একই গ্রামের মৃত আ: গনির ছেলে আ: আলীম(৪৬) ফুঁসলিয়ে কৌশলে মেয়েটিকে পার্শ¦বর্তী কাঠবাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ ঘটনা একজন প্রতিবেশি দেখতে পেয়ে স্থানীয়দের নিয়ে ঘটনাস্থলে গেলে আ: আলীম পালিয়ে যায়। এ ঘটনার পরের দিন বুধবার মেয়েটির মা বাদী হয়ে সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ বুধবার রাতেই অভিযুক্ত আ: আলীমকে গ্রেফতার করেছে। ভিকটিমের মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।আসামীকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

জনপ্রিয়

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

সাঁথিয়ায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগ

প্রকাশের সময়: ০৬:৪২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩