শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামায় গর্বিত পিতা-মাতাকে সংবর্ধনা

সবাই যখন গর্বিত সন্তানদের সংবর্ধনা দিচ্ছে ঠিক সে সময় দিনাজপুরের খানসামা উপজেলায় গর্বিত পিতামাতাদের সংবর্ধনা দেয়া হয়েছে। উপজেলার ৬টি ইউনিয়নের ৯৪ জন বিসিএস ক্যাডার, জজ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সশস্ত্র বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের পিতামাতাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয়।
উপজেলার ভিন্ন ভিন্ন পেশার মানুষদের নিয়ে গঠিত গর্বিত পিতামাতা সংবর্ধনা কমিটির আয়োজনে সন্ধ্যায় উপজেলার পাকেরহাট শহীদ মিনার চত্বরে এ সংবর্ধনা দেয়া হয়। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবর্ধনা কমিটির সভাপতি হাফিজ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে স্বাধীনতা পদকপ্রাপ্ত যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক হাজী এডভোকেট মো. সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক জীতেন্দ্রনাথ রায়, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ডাকসুর সাবেক সদস্য রকিবুল ইসলাম ঐতিহ্য, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা ও ধীমান চন্দ্র দাস, দপ্তর সম্পাদক প্রমথ রায়, উপজেলা প্রেক্লাবের সভাপতি তাজ ফারাজুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. নুরনবী ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জনপ্রিয়

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

খানসামায় গর্বিত পিতা-মাতাকে সংবর্ধনা

প্রকাশের সময়: ০৬:৪৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩