শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় আড়াই কেজি গাঁজাসহ দম্পতি গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করেছে পুলিশ। একই সঙ্গে এই মাদকের সাথে জড়িত মামুন শেখ (৩০)  ও তার স্ত্রী তানজিনা আক্তার (২৪) কে গ্রেফতার করা হয়।

রোববার (১২ মার্চ) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন।

গ্রেফতারকৃত মামুন শেখ বগুড়া সদর উপজেলার হাকির মোড় (সুলতানগঞ্জ পাড়া) এলাকার আব্দুর রহমানের ছেলে ও  তানজিনা আক্তার এই মামুন শেখের স্ত্রী।

ওসি ইজার উদ্দিন বলেন, রোববার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জের কামারদহ এলাকার রংপুর-ঢাকা মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এসময় চাপড়ীগঞ্জ বাজারের দক্ষিণ পাশে শামসুদ্দিন সলুর চায়ের দোকানের সামনে মহাসড়কের উপর খান এন্টারপ্রাইজ  নামের একটি যাত্রীবাহী বাস (রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৩-১৯২৫) তল্লাশি করা হয়। এতে সিটে বসিয়ে থাকা মামুন ও তানজিনার কাছ থেকে আড়াই কেজি গাঁজা উদ্ধার করাসহ তাদের গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

জনপ্রিয়

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

গাইবান্ধায় আড়াই কেজি গাঁজাসহ দম্পতি গ্রেফতার

প্রকাশের সময়: ০৯:১৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩