চাঁপাইনবাবগঞ্জে ১ লাখ ৩০ হাজার ৩২০ জন উপকারভোগীর মাঝে টিসিবির পণ্য বিতরণ অব্যাহত আছে।
এরই অংশ হিসেবে ১৩ মার্চ সোমবার সকালে ভোলাহাট উপজেলার ভোলাহাট সদর ইউনিয়নে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম।
এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহতী এই উদ্যোগ মাঠ পর্যায়ে বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছে। ভোলাহাট সদর ইউনিয়নে মোট উপকারভোগী ১হাজার ৮’৩৯ জনের মাঝে ২লিটার তেল, ২কেজি ডাল,১কেজি ছোলা, ১কেজি তিনি দেয়া হচ্ছে ৪’শ৭০ টাকায়। পরবর্তীতে গোহালবাড়ী, দলদলী ও জামবাড়ীয়া ইউনিয়নের মোট ৪হাজার ৯’শ ৭ জন উপকারভোগীরা এ সুবিধা পাবেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউসার আলম সরকার, ডিলার মোঃ আতিকুল ইসলামসহ অন্যরা।
আলি হায়দার রুমান, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চাঁপাইনবাবগঞ্জ 



















