সোমবার ১৩ই মর্চ দুপুরে ’মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তন (পুরাতন ) এ প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন,প্রাথমিক শিক্ষায় জাতীয় শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী ফেরদৌসী বেগম বিউটি,বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল মজিদ মন্ডল।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শিক্ষকরা হলেন জাতি গড়ার কারিগর, তাদের নিরলস পরিশ্রমে আমাদের শিশুরা শিক্ষিত হয়ে ওঠে তাদের এই পেশা একটি মহত পেশা। তিনি তাদের আরও ভালোভাবে ও ধৈর্যের সহিত শিক্ষার্থীদের শিক্ষাদানের আহ্বান করেন।
পরে অনুষ্ঠানের সভাপতি তার সংক্ষিপ্ত বক্তব্য রেখে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 



















