শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসে ফেনসিডিল, গ্রেফতার ২

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ২০ বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। একই সঙ্গে এই মাদক ব্যবসায় জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়।

সোমবার (১৩ মার্চ) বিকেলে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কে আব্দুল্লাহ নামের বাস থেকে ওইসব ফেনসিডিল উদ্ধারসহ মাদক কারবারিদের গ্রেফতার করা হয়।

আজ রাত ১০ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- রংপুরের কোতয়ালীর মধ্য বাবু খাঁ গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে সোহেল রানা (৩৫) ও মিঠাপুকুর উপজেলার মৃত নুর মিয়ার ছেলে রাজা মিয়া (৫৪)।

ওসি মাসুদ রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসে অভিযান পরিচালনা করা হয়। এসময় বাসটি তল্লাশি করে ২০ বোতল ফেনসিডিল জব্দ করাসহ সোহেল রানা ও রাজা মিয়াকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

জনপ্রিয়

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসে ফেনসিডিল, গ্রেফতার ২

প্রকাশের সময়: ১০:২৩:২৪ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩