শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে দুস্থ শিশুরা পেল খাদ্যপণ্য

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দুস্থ পরিবারের শিশুদের মাঝে খাদ্যপণ্য বিতরণ করা হয়েছে। এ উপজেলার শতাধিক দুস্থ-প্রতিবন্ধী শিশুর হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

বুধবার (১৫ মার্চ) দুপুরে বসুন্ধরা গ্রুপের পৃষ্টপোষকতায় এসব পণ্য বিতরণ অনুষ্ঠানে সহযোগিতা করেন সাদুল্লাপুর ডিগ্রি কলেজের সাবেক ভিপি আ.স.ম সাজ্জাদ হোসেন পল্টন।

সাদুল্লাপুর ফ্রেন্ডস এবিআরএস শিবরাম আদর্শ বিদ্যাপীঠে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ আমিনুল ইসলাম বুলবুল, উপধ্যাক্ষ নুরুন্নবী বাদশা, কামরুল ইসলাম, সাংবাদিক তোফায়েল হোসেন জাকির, জাহাঙ্গীর আলম, সমাজসেবক মশিউর রহমান প্রমুখ।

খাদ্যপণ্যের মধ্যে- চাল, ডাল, সয়াবিন, লবন, চিনি, মুড়ি প্রভৃতি। এসব পণ্য হাতে পেয়ে আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে শিশুরা।

এসময়  আ.স.ম সাজ্জাদ হোসেন পল্টন বলেন, বসুন্ধরা গ্রুপ সাদুল্লাপুরের দুস্থ পরিবারের শিশুদের পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতাসহ সাধুবাদ জানাচ্ছি। তাদের এই মহোতী উদ্যোগ অব্যাহত থাকুক এই প্রত্যাশা করছি।

জনপ্রিয়

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

সাদুল্লাপুরে দুস্থ শিশুরা পেল খাদ্যপণ্য

প্রকাশের সময়: ০৩:১৩:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩