বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিরামপুর বেহুলা লখিন্দার গানের আসর

ডুবে গেলো চাঁদের তরী মনসার অভিশাপে, মৃত্যু হলো পুত্র লক্ষীন্দারের বিবাহ বাসরে। সব বাধা অগ্রাহ্য  করে ভেলায় চেপে বসে, বেহুলা ভেসে চলে স্বামী লক্ষীন্দারের সাথে। দিনাজপুর বিরামপুরে বসানো হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বেহুলা গানের আসর।

মঙ্গলবার রাত ১১ টার দিকে বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের চন্ডিপুর (হিন্দুপাড়া) গ্রামে মনসা পুজা উপলক্ষে হিন্দু সম্প্রদয়ের উদ্যোগে এ গানের আয়োজন করা হয়।

চোখের সামনে নড়ে উঠল লখিন্দার। সাপ এসে তার শরীর থেকে তুলে নিল বিষ। সেই আনন্দে নেচে নেচে গান করতে শুরু করল বেহুলা। অনুষ্ঠানে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বেহুলা গান পরিবেশন করে দিনাজপুর চিরিবন্দর পুনট পাড়ার দল। নাচে গানে অভিনয় করে আসর মাতালেন এ দল।

গ্রাম বাংলার ঐতিহ্য বেহুলা গানের অনুষ্ঠানটি উপভোগ করতে শতশত বেহুলা গান প্রেমীদের সমাগম ঘটে এখানে।

বেহুলা গান প্রেমীদের মধ্যে কথা হয়, মোজাম্মেল হকের সঙ্গে তিনি বলেন, বেহুলা লখিন্দারের গান ও অভিনয়  গ্রামবাংলার একটি ঐতিহ্য গান,খুব কম হয়। অনেক দিন দেখিনি তাই দেখতে এসেছি।

জনপ্রিয়

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

বিরামপুর বেহুলা লখিন্দার গানের আসর

প্রকাশের সময়: ০৬:৫৮:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩