গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ভূট্রা ক্ষেতে সেচ দিতে গিয়ে সাপের কামড়ে সাথী বেগম (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) ভোরবেলা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
সাথী বেগম উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হিংগার পাড়া গ্রামের আজাদুল ইসলামের স্ত্রী।
স্বজনরা জানায়, মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরের দিকে সাথী বেগম তার ভুট্টার জমিতে সেচ দিতে যায়। এসময় গর্তে থাকা একটি বিষধর সাপ তার হাতে কামড় দেয়। এরপর চিকিৎসার জন্য স্থানীয় এক ওঝা’র কাছে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ ভোরবেলা সাথী বেগম মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এবিষয়ে ধাপেরহাট ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শফিকুল কবির মিন্টু সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন এমন ঘটনা খুবই দুঃখজনক।
স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 



















