বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধা শহর উন্নয়নে ১২০ কোটি টাকার প্রকল্প গ্রহণ

গাইবান্ধা পৌরসভার শহর পর্যায়ে জলবায়ু সহনীয় অবকাঠামো উন্নয়নে ১২০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। এটি বাস্তবায়নে চুড়ান্ত সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (১৮ মার্চ) গাইবান্ধা সার্কিট হাউস মিলনায়তনে সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা প্রশাসক মো. অলিউর রহমান।

গাইবান্ধা পৌর মেয়র মো. মতলুবর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- সহনীয় অবকাঠামো প্রকল্পের কনসালটেন্ট জন কেমার, প্রজেক্ট ডিরেক্টর নাজমুল হাসান চৌধুরী, সেক্টর স্পেশালিস্ট মানিক কুমার সাহা, পৌর নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হানিফ সরদার, নির্বাহী প্রকৌশলী রেজাউল হক, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. রবিউল ইসলাম প্রমুখ।

এ সভায় আরও অংশ নেন গাইবান্ধা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহমুদল হক শাহজাদা, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু, সাবেক দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা, গাইবান্ধা সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, বেসরকারি সংগঠন এসকেএস’র প্রতিনিধি আশরাফুল আলম প্রমুখ।

মেয়র মতলুবর রহমান বলেন, এই উন্নয়ন প্রকল্পটি সম্পন্ন হলে গাইবান্ধা শহর যেমন দৃষ্টিনন্দন হয়ে উঠবে পাশাপাশি নাগরিক সেবারও মানোন্নয়নও বৃদ্ধি পাবে। প্রকল্পটি বাস্তবায়নের জন্য তিনি গাইবান্ধাবাসির সার্বিক সহযোগিতা কামনা করেন। পৌরসভার সকল কার্যক্রমে সহযোগিতা করায় জাতীয় সংসদের হুইপ গাইবান্ধা সদর আসনের এমপি মাহাবুব আরা বেগম গিনির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গাইবান্ধা পৌরসভার উন্নয়নকল্পে সহযোগিতার জন্য দাতা সংস্থাকে ধন্যবাদ জানিয়ে জেলা প্রশাসক অলিউর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের শিখড়ে পৌছে যাচ্ছে। প্রতিনিয়ত মানুষ তার সুফল পাচ্ছে। গাইবান্ধা পৌরসভার উন্নয়ন কর্মকান্ডগুলো যাতে নির্বিঘ্ন ও সফলভাবে সম্পন্ন হওয়ায় সেদিকে দৃষ্টি রাখার জন্য জেলার সকল সরকারি দপ্তর প্রধানদের সহযোগিতার আহবান জানান তিনি।

জনপ্রিয়

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

গাইবান্ধা শহর উন্নয়নে ১২০ কোটি টাকার প্রকল্প গ্রহণ

প্রকাশের সময়: ০৫:২৭:০২ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩