প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় আরও ২৩১ ভূমিহীন-গৃহহীন পরিবার উঠবেন তাদের স্বপ্নের নীড়ে। সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানানো হয়। এসম উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রোকসানা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাইফুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রোকসানা বেগম বলেন, সারা দেশের ন্যায় আগামী মঙ্গলবার (২২ মার্চ) চতুর্থ পর্যায়ে উপজেলার ২৩১ পরিবারের মাঝে ওই প্রকল্পের ‘ক’ শ্রেণির পরিবারের জন্য পাকা ঘর হস্তান্তর করা হবে। এইদিন সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশব্যাপি ভুমিহীন ও গৃহহীন অসহায় মানুষের জন্য গৃহ ও জমি প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে উপকারভোগীর মধ্যে জমি ও ঘরের কবুলিয়ত, নামজারী থেকে শুরু করে অন্যান্য কাগজগুলো হস্তান্তর করা হবে। এর আগে প্রথম পর্যায়ে ১৭৯টি, দ্বিতীয় পযায়ে ২০০টি, তৃতীয় পর্যায়ে ১১০ এবং অন্য উপায়ে ৩০টি গৃহ নির্মিত হয়েছে। সর্বশেষ চতুর্থ পর্যায়ে ২৩১ টি ঘরসহ এ উপজেলায় মোট ৭৫০ উপকারভোগির এ সুবিধা পেলেন। যার ফলে এ উপজেলায় ভূমিহীন ও গৃহহীন মুক্ত হচ্ছে।
সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর এই সুমহান প্রকল্পের সাথে থাকতে পেরে আমরা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছি। গৃহ নির্মাণ থেকে শুরু করে উপকারভোগি যাচাই-বাছাই কাজে আমরা শতভাগ স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করেছি। জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাগণ, মিডিয়া ব্যক্তিত্বগণসহ এ কাজে আমরা সকলের সহযোগিতা পেয়েছি। সকলের প্রতি আমরা কৃতজ্ঞকা প্রকাশ করছি। মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রকপ্লের মাধ্যমে আশ্রয় পাক সকল গৃহহীন মানুষ, অবদান রাখুন জাতি গঠনে। দেশ এগিয়ে যাক, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়িত হোক।
স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 



















