প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গাইবান্ধা জেলায় ভূমিহীন-গৃহহীন পরিবারের ৪ হাজার ৫৬৭টি পরিবার পুনর্বাসন করা হচ্ছে।
সোমবার (২০ মার্চ) গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ে এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানানো হয়।
জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মঙ্গলবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশব্যাপি ভুমিহীন ও গৃহহীন অসহায় মানুষের জন্য গৃহ ও জমি প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে গাইবান্ধা জেলার ৬টি উপজেলায় মোট ১ হাজার ১৭টি পরিবারকে জমিসহ পাকা ঘর হস্তান্তর করা হবে।
গাইবান্ধা জেলা প্রশাসক মো. অলিউর রহমান বলেন, এর আগে কয়েক দাফায় ৩ হাজার ৫৫০টি ঘর হস্তাস্তর করা হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) আরও ১ হাজার ১৭টি পরিবারকে জমিসহ পাকা ঘর প্রদান করা হবে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















