গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ৩ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২০ মার্চ) পলাশবাড়ীর রংপুর-ঢাকা মহাসড়কের ওপর যাত্রীবাহী বাস তল্লাসি করে ওইসব গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- লালমনিরহাট সদর উপজেলার চর খড়িয়া গ্রামের মৃত আহমদ আলীর ছেলে আব্দুর রহমান (৪৯) ও কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার ফকিরপাড়া (নয়াটারি) গ্রামের আজিমুল হকের ছেলে আপেল মাহমুদ (২২)।
ওসি মাসুদ রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় যাত্রীবাহী বাস তল্লাশি করে ২ কেজি গাঁজাসহ আব্দুর রহমানকে ও ১ কেজি গাঁজাসহ আপেল মাহমুদকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















