বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামায় সার, ধান-পাটবীজ পেলেন ১৯শ কৃষক

দিনাজপুরের খানসামা উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উফশী আউশ ও পাটের আবাদ বৃদ্ধির লক্ষ্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে বিনামূল্যে ১ হাজার ৫০০ জন কৃষককে আউশ ধানের বীজ ও সার এবং ৪০০ জন কৃষককে পাটবীজ প্রদান করা হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায়ের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ উপজেলার ৬টি ইউনিয়নের কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
জনপ্রিয়

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

খানসামায় সার, ধান-পাটবীজ পেলেন ১৯শ কৃষক

প্রকাশের সময়: ০৩:০৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩