বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মহাসড়কে অযান্ত্রিক যান চলাচল বন্ধে পুলিশের অভিযান

সরকারি বিধি নিষেধ অমান্য করে দিনাজপুর-রংপুর মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিকশা, ইজিবাইক, ট্রলি, নসিমন, ভটভটি, সিএনজি, বাস, ট্রাকের হাইড্রোলিক হর্ণ ও থ্রি-হুইলার, মহাসড়কে চাঁদাবাজি প্রতিরোধ এবং মাদক বিরোধী বিশেষ অভিযান শুরু করেছে দশমাইল হাইওয়ে থানা পুলিশ।
মঙ্গলবার সকালে দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই ননী গোপাল বর্মনের নেতৃত্বে এসআই মো. সাইফুল ইসলাম, সার্জেন্ট বকুল রানী, এটিএসআই আব্দুর রশিদ ও সঙ্গীয় ফোর্স দিনাজপুর-রংপুর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বিশেষ অভিযান চালান। এসময় মহাসড়কে আইন অমান্যকারী যানবাহন আটক করে সড়ক পরিবহন আইন-২০১৮ অনুসারে প্রতিটি গাড়িকে আড়াই হাজার টাকা জরিমানা আদায় করে মামলা দেয়া হয়।
এদিকে গত কয়েকদিনে ইজিবাইক, ট্রলি, নসিমন, ভটভটি,অটোরিকশা ও থ্রি হুইলারে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে প্রায় কয়েক জন। যানজট নিরসন ও সড়ক দুর্ঘটনা এরাতে নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলকারী অযান্ত্রিক যানবাহনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে কঠোরভাবে অভিযান চালাচ্ছে দশমাইল হাইওয়ে থানা পুলিশ।
দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই ননী গোপাল বর্মন জানান, ব্যাটারি চালিত অটোরিকশা, ইজিবাইক, ট্রলি, নসিমন, ভটভটি, সিএনজি এবং থ্রি-হুইলার চলাচলের কারণে মহাসড়কে প্রায়শই যানজট সৃষ্টি হচ্ছে এবং নানা দূর্ঘটনা ঘটছে। তিনি আরো জানান, দশমাইল হাইওয়ে থানার আওতাভুক্ত ৫১ কিলোমিটার মহাসড়কে নিষেধাজ্ঞা অমান্য করে কোন ব্যাটারি চালিত অটোরিকশা, ইজিবাইক, ট্রলি, নসিমন, ভটভটি, সিএনজি এবং থ্রি-হুইলার, হাইড্রোলিক হর্ণের বাস, ড্রামট্রাক কোন অবস্থাতেই চলতে দেয়া হবে না। এসব ক্ষেত্রে আমরা জিরো টলারেন্সে অবস্থান করছি। পাশাপাশি মহাসড়কে চাঁদাবাজি এবং মাদক বিরোধী অভিযানও পরিচালনা করছি। আমাদেরকে সুনির্দিষ্ট তথ্য দিয়ে মাদক নির্মূলে সহায়তা করুন।
জনপ্রিয়

মহাসড়কে অযান্ত্রিক যান চলাচল বন্ধে পুলিশের অভিযান

প্রকাশের সময়: ০৬:৪০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩