‘আশ্রয়নের অধিকার ,শেখ হাসিনার উপহার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন ও সাঁথিয়া উপজলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়াজনে মঙ্গলবার (২১মার্চ) প্রেস ব্রিফিং করা হয়েছে।
সাঁথিয়া উপজলা নির্বাহী অফিসার মাসুদ হোসেনের সভাপতিত্ব উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে প্রেস ব্রিফিংকালে বক্তব্য রাখেন সাঁথিয়া উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মো. মনিরুজ্জামান,সাঁথিয়া পৌর মেয়র মাহবুবুল আলম বাচু, উপজলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, অধ্যক্ষ আব্দুদ দাইন সরকার,সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি মানিক মিয়া রানা,গৌরীগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব মাষ্টার,কাশিনাথপুর ইউপি চেয়ারম্যান মীর মঞ্জুর এলাহী ।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন প্রেস ব্রিফিংএ জানান,সাঁথিয়ায় ১ম পর্যায়ে ৩৭২টি, ২য় পর্যায়ে ৫০টি, ৩য় পর্যায়ে ১৩০টি এবং ৪র্থ পর্যায়ে ১৪২টিসহ সর্বমাট ৬৯৪ টি পরিবারকে গৃহ ও ভূমি হস্তান্তরের মাধ্যমে সাঁথিয়া উপজলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সাঁথিয়া (পাবনা) 



















