বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে লিটন মিয়া (৩৪) নামে এক বালু ব্যবসায়ীর ১০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

মঙ্গলবার (২১ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান।

দণ্ডিত লিটন মিয়া পাবনা সদর উপজেলার ইসলামগাথী গ্রামের আব্দুর রহমান মিয়ার ছেলে।

জানা যায়, স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে উপজেলার কাপাশিয়া ইউনিয়নের কছিম বাজার সংলগ্ন মোশাররফের ঘাট নামকস্থানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান। এ সময় ১০ দশ লাখ টাকা জরিমানার অনাদায়ে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সুন্দরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান বলেন, অবৈধভাবে কেউ যদি বালু উত্তোলন করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

সুন্দরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড

প্রকাশের সময়: ১০:০৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩