বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে নদীতে মিলল অজ্ঞাত নারীর লাশ

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে অজ্ঞাত এক নারীর লাশ পাওয়া গেছে।  বুধবার সকাল সাড়ে ১০টায় নাসিক ৫ নংওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ বাজার এলাকার শশ্মাণ ঘাটে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ফারুক হোসেন বলেন, আজ সকালে অজ্ঞাত এক নারীর লাশ ভাসতে দেখা যায় শীতলক্ষ্যা নদীতে। নারীর পড়নে ছিলো একটি বেগুনি রংয়ের বোরখা। লাশটি উপুর হয়ে নদীতে ভাসছিলো।

পরে আমরা বিষয়টি নৌ পুলিশ ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে অবহিত করি। সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক হুমায়ুন বলেন, আমরা স্থানীয়দের মাধ্যমে শীতলক্ষ্যায় ভাসমান লাশের খবর পাই। খবর পেয়ে ঘটনাস্থলে ১১টায় উপস্থিত হই। যেহেতু লাশটি নদীতে পাওয়া গেছে তাই আমি নারায়ণগঞ্জ নৌ-পুলিশের কাচপুর ফাড়িকে বিষয়টি অবহিত করা হয়।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা। নারায়ণগঞ্জ নৌ-পুলিশের উপ-পরিদর্শক তজিমল জানান, বেলা সাড়ে ১২টায় লাশ উদ্ধারস্থলে এসে উপস্থিত হয়। লাশের চেহারাটি অর্ধগলিত হওয়ায় সঠিক বয়স অনুমান করা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে আনুমানিক ৩০ বছর হতে পারে। আমরা লাশটি ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছি। ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে। পিবিআই নারায়ণগঞ্জ ইউনিটের একটি দল লাশ উদ্ধারস্থল পরিদর্শন করেছেন। তারা অজ্ঞাত ওই নারীর পরিচয় নিশ্চিত হওয়ার জন্য কাজ করছেন। এছাড়াও মৃত্যুর আসল কারণ উদঘাটনেও কাজ করছেন বলে জানা যায়।

জনপ্রিয়

নারায়ণগঞ্জে নদীতে মিলল অজ্ঞাত নারীর লাশ

প্রকাশের সময়: ০৪:৫১:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩