বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা

 দিনাজপুরের খানসামাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা করা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে আশ্রয়ণ-২ প্রকল্পের আয়োজনে গণভবন থেকে ভার্চুয়ালীযুক্ত হয়ে এ ঘোষণা দেন এবং চাবি ও জমির দলিল হস্তান্তর উদ্বোধন করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
খানসামা উপজেলার ‘ক’ শ্রেণির উপকারভোগী মোট ১ হাজার ৫০৯ জন। এরমধ্যে ১ হাজার ১৫৭ জনকে পূর্ণবাসন করা হলে বাকী ৩৫২টি ‘ক’ শ্রেণির পরিবারকে পুনরায় যাচাই-বাছাই করার জন্য এবং আরো ভূমিহীন ও গৃহহীন আছে কিনা তা উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে মাইকিং করে ৩৫২ থেকে ১৫৯ জনকে জমিসহ গৃহ প্রদানের মাধ্যমে উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন ঘোষণা করে সরকার। এরপরেও যদি কোন ভূমিহীন ও গৃহহীন থাকে তাদের জন্য পূর্ণবাসন প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যাদের নুন আনতে পান্তা ফুরায় সমাজের পিছিয়ে ও নিম্ন আয়ের সেই সব মানুষ জমিসহ দুই কক্ষ বিশিষ্ট সেমি পাকাঘর, টয়লেট, রান্নাঘর, ইউটিলিটি স্পেস, টিউবওয়েল ও বিদ্যুৎ সুবিধা পেয়ে খুশিতে আবেগাপ্লুত ও আত্নহারা। এসব মানুষের অনেকেই তাদের স্বপ্নের ঠিকানা পেয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন। তারা সকলেই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তারের সভাপতিত্বে ভার্চুয়ালী সংযুক্ত ছিলেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি। অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মেহেদী হাসান, খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মনজিল আফরোজ পারভীন, থানার অঠিসার ইনচার্জ (ওসি) চিত্তরঞ্জন রায়, ৬টি ইউনিয়নের চেয়ারম্যানসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জনপ্রিয়

খানসামাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা

প্রকাশের সময়: ০৯:১৪:২৯ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩