বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে ৩ হাজার কৃষক পাচ্ছে পাটবীজ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৩ হাজার কৃষক পর্যাক্রমে পাবেন বিনামূল্যে পাটবীজ। উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে কৃষকদের মাঝে বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

সাদুল্লাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রোকসানা বেগম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহাবুবুল আলম বসনিয়া, বনগ্রাম ইউপি চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা প্রমুখ।

অনষ্ঠানটি সঞ্চালনা করেন  উপজেলা পাট অধিদপ্তরের উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মিথুন কুমার সরকার।

বক্তারা বলেন, বর্তমান সময়ে পাট চাষীদের সুদিন ফিরেছে। পাট চাষ করে কৃষক এখন অনেক লাভবান হচ্ছেন। তাদের আরও লাভবান করতে প্রণোদনা দেওয়াসহ সংশ্লিষ্ট দপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এ অনুষ্ঠানে ৫০ জন কৃষকের মাঝে প্রত্যেককে ১ কেজি করে পাটবীজ বিতরণ করা হয়।

জনপ্রিয়

সাদুল্লাপুরে ৩ হাজার কৃষক পাচ্ছে পাটবীজ

প্রকাশের সময়: ০১:৫৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩