বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চিরিরবন্দরে ট্রেনের ধাক্কায় আনসার সদস্যের মৃত্যু

দিনাজপুরের চিরিরবন্দরে রেললাইনে পা আটকে গিয়ে ট্রেনের ধাক্কায় আব্দুস সাত্তার (৬৫) নামে এক আনসার সদস্যের ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ দূর্ঘটনাটি বুধবার রাত পৌঁণে ৮টায় চিরিরবন্দর রেলস্টেশন সংলগ্ন রেলওয়ে বাজারের পশ্চিমে রেলওয়ে পিলার ৩৪৪/৪ এর নিকট ঘটেছে।
জানা গেছে, লুসাকা গ্রুপের সিকিউরিটি ইনচার্জ ও অমরপুর ইউনিয়নের আনসার ও ভিডিপি কমান্ডার আব্দুস সাত্তার সন্ধ্যার পর চিরিরবন্দর রেলওয়ে বাজার হতে বাজার করে রেললাইন পার হওয়ার সময় দুই লাইনের ক্রসিংয়ের সংযোগ স্থলে পা আটকে যায়। অনেক চেষ্টা করার পরেও সেখান থেকে পা সরাতে না পারেননি তিনি। এসময় ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার  মৃত্যু ঘটে। গতকাল ২৩ মার্চ বৃহস্পতিবার বেলা ১১টায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
চিরিরবন্দর রেলওয়ে স্টেশন মাষ্টার ফখরুল ইসলাম শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেনটি স্টেশন অতিবাহিত হওয়ার পরেই দূর্ঘটনাটি ঘটেছে। দিনাজপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এস আই জাহিদ হোসেন জানান, মরদেহের সুরতহাল করে পরিবারের আবেদনের পেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
জনপ্রিয়

চিরিরবন্দরে ট্রেনের ধাক্কায় আনসার সদস্যের মৃত্যু

প্রকাশের সময়: ০৩:২০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩