সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে ১৮২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

দিনাজপুরের চিরিরবন্দরে ১৮২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ল্যাপটপ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক পিইডিপি-৪ এর আওতায় ক্রয়কৃত ল্যাপটপ বিতরণ করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খালিদ হাসানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তারিকুল ইসলাম তারিক, ভাইস চেয়ারম্যান জোতিশ চন্দ্র রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক মো. আব্দুল আলীম সরকার ও স্বাগত বক্তব্য রাখেন  উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম জি এম সারোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ১৮২টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।

প্রকাশের সময়: ০৩:২৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩