প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে দিনাজপুরের খানসামা উপজেলায় ১৩৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও ইউনিসেফ সংস্থার পক্ষ থেকে করোনা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা কমপ্লেক্স হলরুমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে এ ল্যাপটপ ও করোনা সামগ্রী বিতরণ ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাশিদা আক্তারের সভাপতিত্বে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এরশাদুল হক চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে এবং এইউইও সাখাওয়াত হোসেন ও অনুপম ঘোষের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনজিল আফরোজ পারভীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 


















