বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মা সমাবেশ 

Exif_JPEG_420

লালমনিরহাটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও মা সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ১১টায় লালমনিরহাটের খোচাবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবেদা খাতুন-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি. এম. এ. মমিন, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতআরা ফেরদৌস, লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৩ প্রাপ্ত ফেরদৌসী বেগম বিউটি। বক্তব্য রাখেন খোচাবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলেয়া ফেরদৌসী লাকী, শিক্ষক অভিভাবক কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব সেকেন্দার আলী, অভিভাবক হৈমন্তী রায়, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লিয়াকত আলী ভূঞাঁ, ইউআরসি ইন্সট্রাক্টর ফারুক হোসেন মুন্সী, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাজুল ইসলাম মন্ডল প্রমুখ। এ সময় সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার  রিজওয়ানুল হক, খোচাবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জনপ্রিয়

লালমনিরহাটে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মা সমাবেশ 

প্রকাশের সময়: ০৯:২৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩