শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ধাপেরহাট ইউনিয়ন যুবলীগের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কমিটি ঘোষণায় নানা অনিয়মের অভিযোগ ওঠেছে। এরই প্রতিবাদে কয়েকদিন ধরে বিক্ষোভ মিছিল ও সামাবেশ অব্যাহত রেখে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় যুবলীগের ত্যাগি নেতারা।

শনিবার (২৫ মার্চ) বিকেলে ধাপেরহাট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন অনুষ্ঠিত হওয়া ত্রি-বার্ষিক সম্মেলনের সভাপতি পদপ্রার্থী মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক পদপ্রার্থী রাব্বি সাহান পলাশ, মানু মন্ডল, মনিরুজ্জামান পাপুল, সালেক মন্ডল, শাহাদৎ হোসেন প্রমুখ।

সংবাদ সম্মেলনে মানু মন্ডল তার লিখিত বক্তব্যে বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের ধাপেরহাট ইউনিয়ন কমিটির পুর্বের সভাপতি অধ্যক্ষ আমিরুল ইসলাম সরকার আর কখনো যুবলীগের থাকবে না মর্মে দলের বিভিন্ন কর্মসূচিতে ঘোষণা দিয়ে আসছিলেন। এরই পরিপ্রেক্ষিতে গত ২১ মার্চ অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে তাকে বিদায়ী সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। কিন্তু তিনি জেলা ও উপজেলার কতিপয় নেতাদের সঙ্গে গোপন আতাঁত করে পূনরায় সভাপতি পদ নিয়েছেন। অথচ ওই সম্মেলনকে ঘিরে পুর্ব থেকে সভাপতি পদে ৩ জন ও সাধারণ সম্পাদক পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় প্রস্তুতি গ্রহণ করেন। আর ২১ মার্চের সম্মেলনে আ.ন.ম আশিকুজ্জামান রিমেল সভাপতি পদে সিভি জমা দিলেও তাকে সাধারণ সম্পাদক পদে ঘোষণা করা হয়েছে। এটি অবশ্যই একটি সহস্যজনক কাণ্ড।

মানু মন্ডল আরও বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের গঠনতন্ত্র মোতাবেক একই ব্যক্তি মূল দল কিংবা অন্য কোন অঙ্গসহযোগি সংগঠনের একধিক পদে দায়িত্ব পালন করতে পারবেন না। অথচ সাদুল্লাপুর উপজেলা যুবলীগের সভাপতি শাহ মো. ফজলুল হক রানা গত বছরের ১৫ মার্চ থেকে উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছেন এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এজেডএম সাজেদুল ইসলাম স্বাধীন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তারা একই সঙ্গে দুইটি পদে দায়িত্ব পালন করায় ওই গঠনতন্ত্রের পরিপন্থি। এভাবে ২১ মার্চে ঘোষিত আংশিক কমিটিতে বিভিন্ন ধরণের অনিয়ম-দুর্ণীতির আশ্রয় নেওয়া হয়েছে। তাই ধাপেরহাট ইউনিয়নের যুবলীগের অধিকাংশ নেতাকর্মীরা ওই অবৈধ কমিটি বাতিল করে পুনরায় সম্মেলনের মাধ্যমে নতুন করে কমিটি ঘোষণার দাবি জানিয়েছে।

এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা যুবলীগের সভাপতি শাহ মো. ফজলুল হক রানা বলেন, ইতোপুর্বে উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে আমাকে যুগ্ন সাধারণ সম্পাদক পদ দেওয়া হলেও সেটি এখনো অনুমোদন হয়নি। যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশে উপজেলা যুবলীগের কার্যক্রম চলমান রাখা হয়েছে। সেই সঙ্গে যুবলীগের রংপুর বিভাগের দায়িত্বরত নেতার নির্দেশে এবং জেলা যুবলীগের সভাপতি/সাধারণ সম্পাদক ধাপেরহাট ইউনিয়ন যুবলীগের আংশিক কমিটি ঘোষণা দিয়েছেন।

জনপ্রিয়

ধাপেরহাট ইউনিয়ন যুবলীগের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

প্রকাশের সময়: ০৭:৩২:২২ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩