শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে হবে- মাহমুদ আলী এমপি

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেছেন, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে হবে। ২৫ মার্চ পশ্চিম পাকিস্তানিরা পূর্ব বাংলার সকল মেধাবী ও দেশপ্রেমিক নাগরিকগণকে হত্যা করে অন্তঃসার এবং মেধাশুন্য করতে চেয়েছিল। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশকে যারা এখনও পাকিস্তান বানানোর পাঁয়তারা করছেন, তাদের হয় পাকিস্তানে যেতে হবে, নয়তোবা জেলে যেতে হবে।
গতকাল ২৫ মার্চ শনিবার বিকাল ৪টায় উপজেলার আলোকডিহি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের সহযোগিতায় গণহত্যা দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ অর্পণপূর্বক স্মৃতিচারণমূলক আলোচনা সভা ও ইফতার মাহফিল এবং দোয়া অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
আলোকডিহি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. আফজাল হোসেনের সভাপতিত্বে এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খালিদ হাসান, সহকারি কমিশনার (ভুমি) রুনাল্ট চাকমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিমউদ্দিন সরকার গোলাপ, জাকির হোসেন দুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মমিনুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা সালাউদ্দিন আহমেদ বেগ, বীরমুক্তিযোদ্ধা ও কবি লুৎফর রহমান, ইছামতি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মামুনুর রশিদ প্রমূখ ও স্বাগত বক্তব্য রাখেন আলোকডিহি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক বিষ্ণুপদ দাস।
এছাড়াও অনুষ্ঠানে প্রধান অতিথির পক্ষ থেকে ১৫ জন বীরমুক্তিযোদ্ধাকে সম্মাননা স্মারক ক্রেস্ট, মুজিব কোর্ট ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানুর পক্ষ থেকে পাঞ্জাবী প্রদান করা হয়। অনুষ্ঠানে সকল চেয়ারম্যান, সরকারি দপ্তরের কর্মকর্তাসহ উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জনপ্রিয়

মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে হবে- মাহমুদ আলী এমপি

প্রকাশের সময়: ০৯:০২:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩