শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে পুষ্টি বাগানে ১১২ জন কৃষক পেল সার-বীজ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ১১২ জন কৃষকের মাঝে সার-বীজ ও উপকরণ বিতরণ করা হয়েছে। অনাবাদি পতিত জমি ও বসতবাড়ি আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান গড়ে তোলার লক্ষ্যে কৃষকদের এই সুবিধা দেওয়া হয়।

সোমবার (২৭ মার্চ) উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে  সার-বীজ ও উপকরণ বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, সাদুল্লাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মতিউল আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহাবুবুল আলম বসনিয়া, উপসহকারী কৃষি কর্মকর্তা (উদ্ভিদ) আব্দুর রব সরকার প্রমুখ।

উপকারভোগি কৃষকদের প্রত্যেককে বিভিন্ন প্রকারের শাক-সবজি বীজ, সার, নেট, বালতি, গাছের চারা ও প্রদর্শনী সাইনবোর্ড প্রদান করা হয়।

সাদুল্লাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মতিউল আলম বলেন, পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বসতবাড়িতে শাক-সবজি বাগান ও ফলগাছ লাগানো অপরিহার্য। এতে করে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি পারিবারিক আয়বৃদ্ধি কাজে লাগবে। এই লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কৃষকদের মাঝে সার-বীজ ও উপকরণ বিতরণ করা হয়।

জনপ্রিয়

সাদুল্লাপুরে পুষ্টি বাগানে ১১২ জন কৃষক পেল সার-বীজ

প্রকাশের সময়: ০৬:১০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩