শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ৩ কেজি গাঁজাসহ আতিকুর রহমান (২৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৯ মার্চ) পলাশবাড়ীর রংপুর-ঢাকা সড়কে একটি ইজিবাইক তল্লাশি করে ওইসব গাঁজা জব্দ করা হয়। একই সঙ্গে আতিকুরকেও গ্রেফতার করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা।
গ্রেফতারকৃত আতিকুর রহমান কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার পশ্চিম ফুলবাড়ি গ্রামের আফজাল হোসেনের ছেলে।
ওসি মাসুদ রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওইস্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় ইজিবাইকে আতিকুরের হেফাজতে লাল পলিথিন দ্বারা মোড়ানো সাদা কসটেপ দ্বারা প্যাঁচানো অবস্থায় ব্যাগের ভেতর থেকে ৩ কেজি গাঁজা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আতিকুরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
জনপ্রিয়

পলাশবাড়ীতে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের সময়: ০৬:২১:১৭ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩