শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পলাশবাড়ী প্রজন্ম তরুণ সংঘের ইফতার সামগ্রী পাবেন ২ হাজার রোজাদার মানুষ

গাইবান্ধায় যুবকদের গড়া স্বেচ্ছাসেবী সংগঠন ‘পলাশবাড়ী প্রজন্ম তরুণ সংঘ’। পবিত্র রমজান মাসে এতিম, ছিন্নমূল ও মসজিদ মুসল্লিদের জন্য ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে সংগঠনটি। এ মাসজুড়ে ২ হাজার রোজাদার ব্যক্তির মাঝে ইফতারী বিতরণ করা হবে।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (৩০ মার্চ) সপ্তম রোজায় পলাশবাড়ী উপজেলার পাড়বাবনিয়া সোনা উল্লাহ হাফেজিয়া মাদরাসা ও এতিম খানায় ৫০ জনের মাঝে মানসম্মত ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় পলাশবাড়ী প্রজন্ম তরুণ সংঘের সদস্য মিলন মন্ডলের পরিচালনায় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি নাসিম মিয়া, সাধারণ সম্পাদক সামিউল ইসলাম, কোষাধ্যক্ষ ছানারুল মন্ডল, উপ-কোষাধ্যক্ষ হাসান মন্ডল, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম ও মাদরাসাটির শিক্ষক হাফেস মো. আব্দুল আজিজ প্রমুখ।

সদস্য মিলন মন্ডল বলেন, এর আগে একাধিক এতিমখানায় ৩০০ জনের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। আমরা মানুষের কল্যাণে কাজ করি এবং পাশে আছি। আমাদের এই প্রচেষ্টা চলমান থাকবে।

পলাশবাড়ী প্রজন্ম তরুণ সংঘের প্রতিষ্ঠাতা আল-আমিন মন্ডল বলেন, আমরা রমজান মাসজুড়ে ২ হাজার রোজাদার মানুষকে ইফতার খাবার দেওয়ার পরিকল্পনা নিয়েছি। সেই সাথে ঈদ-উল ফিতর উপলক্ষে গরীব-অসহায় ও এতিমদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণের প্রস্তুতি চলছে। এ ব্যাপারে সমাজের সকল ধনাঢ্য ব্যক্তিদের সহযোগিতা কামনা করছি। সকলের সহযোগিতা পেলে আমরা বড় পরিসরে খাদ্য  সামগ্রী বিতরণ করতে পারবো।

জনপ্রিয়

পলাশবাড়ী প্রজন্ম তরুণ সংঘের ইফতার সামগ্রী পাবেন ২ হাজার রোজাদার মানুষ

প্রকাশের সময়: ০৩:৪৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩