বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাঁথিয়ায় জলাতঙ্ক রােগে ২ জনের মৃত্যু

পাবনার সাঁথিয়ায় কুকুরে কামড়ানো ব্যক্তি ভ্যাকসিন না নিয়ে কবিরাজী চিকিৎসা নেয়ায়  জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে বুধবার রাতে ২ জনের মৃত্যু হয়েছে।  তারা হলেন খবির উদ্দিন মোল্লা (৬০)। তিনি উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের পুরানচর গ্রামের ফয়েজ উদ্দিন মােল্লার ছেলে। কয়দিন আগেও ওই গ্রামের সেকেন্দার প্রামাণিকের ছেলে আব্দুল হাই ভ্যাকসিন না নিয়ে কবিরাজী চিকিৎসা নেয়ায় জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে মারা যান। পরপর একই এলাকায় একই কারণে দুইজনের মৃত্যুতে এলাকায় চরম জলাতঙ্ক আতঙ্ক বিরাজ করছে।
মৃত ব্যক্তির ছেলে বাবলু জানান, প্রায় দেড় মাস আগে তার বাবাকে কুকুর কামড় দিয়েছিল। তিনি কোন ভ্যাকসিন না নিয়ে  উপজেলার ফেঁচুয়ান গ্রামে এক কবিরাজের চিকিৎসা নেন। বেশ কয়দিন ধরে অসুস্থবোধ করায় আমরা তাকে গত ২৫ মার্চ রাতে  সাঁথিয়া হাসপাতালে ভর্তি করি। তার দুই পা অবশ হয়ে যাওয়ায় কিছুই খেতে না পারা,পানি দেখলে ভয় পাওয়া এবং অতিরিক্ত লালা ক্ষরণ হওয়ার উপসর্গ দেখে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ আব্দুল্লাহ আল মামুন ২৭ মার্চ তাকে জলাতঙ্ক রােগি হিসেবে শনাক্ত করেন। রােগীর  চিকিৎসার জন্য তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে  রিফার্ড করেন। রােগির অবস্থার অবনতি হলে সেখান থেকে নিয়ে এসে তাকে  ঢাকা মহাখালি হাসপাতালে ভর্তি করা হয়। স্বজনেরা গত বুধবার (২৯মার্চ) রাতে বাড়ি নিয়ে আসে এবং ওই দিন রাত ৩ টার দিকে তিনি মারা যান।
এ ব্যাপারে গৌরিগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব মাস্টার জলাতঙ্ক রােগ আক্রান্ত ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,তাকে কবিরাজি চিকিৎসা করানােটা উচিৎ হয়নি।
এ ব্যাপারে সাঁথিয়া উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ আব্দুল্লাহ আল মামুন জানান,কুকুর কামড়ালে কবিরাজি চিকিৎসা না নিয়ে  ডাক্তারি পরামর্শ অনুযায়ী দ্রুত  প্রতিষেধক টিকা বা ভ্যাকসিন নিতে হবে।
জনপ্রিয়

সাঁথিয়ায় জলাতঙ্ক রােগে ২ জনের মৃত্যু

প্রকাশের সময়: ০৪:৫৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩