শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ের প্রলোভনে তরুণীকে বাড়িতে এনে লাপাত্তা প্রেমিক

গাইবান্ধার সাঘাটা উপজেলার এক তরুণীর সঙ্গে চুটিয়ে প্রেম করে আসছিল স্বপন মিয়া নামের এক কলেজছাত্র। এরই মধ্যে বিয়ের প্রলোভন দিয়ে ওই তরুণীকে বাড়িতে ডেকে আনে। এরপর পরিবারের চাপে পালিয়ে যায় প্রেমিক স্বপন মিয়া। তবে এ বাড়ি ছাড়েনি তরুণীটি।

বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত পর্যন্ত উপজেলার বোনারপাড়া ইউনিয়নের মধ্য রাঘবপুর গ্রামের ছইরুদ্দিন মিয়ার ছেলে স্বপন মিয়ার বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করছে মেয়েটি।

স্থানীয়রা জানায়, উপজেলার বোনারপাড়ার একটি বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী (প্রেমিকা) বুধবার সন্ধ্যায় ফুলছড়ির ব্রহ্মপুত্র নদের পাড়ে বান্নী মেলা থেকে বাড়ি ফিরছিল। পথে সাঘাটা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র স্বপন মিয়া প্রেমের সুত্রে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে আসে। এর পর স্বপন মিয়া পরিবারের চাপে স্কুলছাত্রীকে বাড়িতে যেতে বলে কিন্তু ওই ছাত্রী বাড়িতে না গিয়ে স্বপনের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেয়। পরের দিন আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি জানাজানি হলে স্বপন মিয়ার বাড়িতে উৎসুক মানুষের ভির জমায়। এদিকে পরিবারের চাপে স্বপন মিয়া বাড়ি থেকে পলাতক রয়েছে ।

এ ঘটনায় অবস্থানরত ছাত্রীটি  বলে, স্বপনের সঙ্গে আমার দেড় বছর থেকে প্রেমের সম্পর্ক। এর আগেও আমাকে তার বাড়িতে ডেকে এনে শারিরিক সম্পর্ক করেছে। গতকাল বুধবার আমি বান্নী মেলা থেকে বাড়ি ফেরার সময় বিয়ে করবে মর্মে সাঘাটার উল্লা বাজার থেকে স্বপন তার বাড়িতে আনে। বিয়ের বিষয়টি জেনে গেলে পরিবারের চাপে স্বপন আমাকে রেখে পালিয়ে যায়। এ বিয়ে না হওয়া পর্যন্ত এই বাড়ি আমি ছাড়বো না।

এ ব্যাপারে স্বপনের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

বোনারপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নাছিরুল আলম স্বপন বলেন, বিষয়টি শুনেছি কিন্তু মেয়ের বয়স কম হওয়া পরিষদের পক্ষ থেকে ছেলে-মেয়েকে  বিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না। তাই মেয়ের পরিবারকে আইনগত ব্যবস্থা নেয়ার পরামর্শ দেওয়া হয়।

সাঘাটার বোনারপাড়া পুলিশ তদন্তে কেন্দ্রের ইনচার্জ রাকিব হাসান জানান, ঘটনাটি লোকমুখে শুনেছেন। তবে কোন পক্ষ থেকে লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

বিয়ের প্রলোভনে তরুণীকে বাড়িতে এনে লাপাত্তা প্রেমিক

প্রকাশের সময়: ০৯:৪৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩