শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মোটরসাইকেল ট্যাংকির ভেতর ৫ কেজি গাঁজা, কারবারি গ্রেফতার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ৫ কেজি গাঁজাসহ শাহআলম মিয়া (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। তার ব্যবহৃত মোটরসাইকেল ট্যাংকির ভেতর থেকে এসব গাঁজা জব্দ করা হয়।

শনিবার (১ এপ্রিল) বিকেলে র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত শাহআলম মিয়া লালমনিরহাট সদর উপজেলার দুরাকটি গ্রামের ফয়জার রহমানের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১ এপ্রিল)  র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ী উপজেলার গিদারীপুর এলাকার মিয়াবাড়ী জামে মসজিরদন বিপরীত পাশে মহাসড়কের উপর অভিযান পরিচালনা করা হয়। এসময় শাহআলম মিয়ার মোটরসাইকেলের ট্যাংকির ভেতর থেকে ৫ কেজি গাঁজা জব্দসহ তাকে গ্রেফতার করা হয়েছে।

মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা  স্বীকার করেছে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃত শাহআলম মিয়াকে  পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

জনপ্রিয়

মোটরসাইকেল ট্যাংকির ভেতর ৫ কেজি গাঁজা, কারবারি গ্রেফতার

প্রকাশের সময়: ০৬:১৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩