বিএনপির সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পাবনা জেলা আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১ এপ্রিল) বিকেলে পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
বক্তব্য কালে তিনি বলেন,ষড়যন্ত্র করে আওয়ামী লীগের অগ্রযাত্রা ব্যর্থ করা যাবে না। সারা দেশে বিএনপি আন্দোলনের নামে যে নৈরাজ্য সৃষ্টি ও ধ্বংসাত্মক কার্যকলাপ করার অপচেষ্টা চালাচ্ছে তার জবাব দিতেই আওয়ামী লীগ শান্তি সমাবেশ করছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল আহাদ বাবু,সাংগঠনিক সম্পাদক সম্পাদক আলহাজ্ব কামিল হোসেন, পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সরদার মিঠু আহমেদ,
অর্থ সম্পাদক লিয়াকত আলী তালুকদার,জেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সুইট, সদস্য রফিকুল ইসলাম রুমন, জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পাবনা 


















