গাইবান্ধা সদর উপজেলায় ফেনসিডিলসহ রনি সরকার (৩৩) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার (২ এপ্রিল) দুপুরে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার রনি সরকার সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব বৈদ্যনাথ গ্রামের আব্দুল গফুর মিয়ার ছেলে।
পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১ এপ্রিল) র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদরের উপজেলার কচুয়া খামার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতর থেকে ৩৫ বোতল ফেনসিডিল জব্দ করাসহ মাদক ডিলার রনি সরকারকে গ্রেফতার করা হয়।
মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃত রনিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















