“রুপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমুলক বিশ্বগঠন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে ১৬ তম বিশ্ব অটিজম দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২ এপ্রিল (রবিবার) সকাল ১১ ঘটিকায় জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র লালমনিরহাট এঁর আয়োজনে, নজীর, নর্থ বেঙ্গল ডিজাবেল ডেভেলপমেন্ট সেন্টার, প্রতিবন্ধী কল্যাণ সমিতি, রাসা, কালিরহাট বহুমুখী কৃষি উন্নয়ন সংস্থা ও মানসিকা লালমনিরহাট এঁর সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজসেবা কার্যালয়, লালমনিরহাটের উপপরিচালক মোঃ আব্দুল মতিন এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ উল্যাহ জেলা প্রশাসক লালমনিরহাট। বিশেষ অতিথি ছিলেন ডাঃ নির্মলেন্দু রায় সিভিল সার্জন লালমনিরহাট, বিশিষ্ট সমাজ সেবক ফেরদৌসী বেগম বিউটি। বক্তব্য রাখেন বার্ণহার্ডট্ ইনক্লুসিভ স্কুলের অধ্যক্ষ স্বপ্না জামান, প্রতিবন্ধী সেবা ও সাহায্যে কেন্দ্রের কর্মকর্তা ফরমান আলী প্রমূখ।
এ সময় বিভিন্ন বে-সরকারী সংস্থার প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।
শাহজাহান সাজু , ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 


















