শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খানসামায় ইউএনও’র অপসারণের দাবিতে মানববন্ধন

দিনাজপুরের খানসামা উপজেলায় ভিডব্লিউবি কর্মসূচীর আওতায় ভিজিডি তালিকা প্রণয়নে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও জনপ্রতিনিধিদের অবমূল্যায়ন করার প্রতিবাদে ইউএনও রাশিদা আক্তারের অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ইউপি সদস্য-সদস্যা,  আনসার ভিডিপিসহ এলাকাবাসী।

গতকাল ৩ এপ্রিল সোমবার সকাল ১১টা থেকে ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপী উপজেলা ইউপি সদস্য ঐক্য ফোরাম ও এলাকাবাসীর আয়োজনে খানসামা ডাকবাংলো সম্মুখ সড়কে বিভিন্ন পেশার প্রায় ৫ শতাধিক মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা ইউপি সদস্য ও সদস্যা ঐক্য ফোরামের সভাপতি মোজাহারুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ইউপি সদস্যগণ ও স্থানীয়রা।

উপজেলা ইউপি সদস্য ও সদস্যা ঐক্য ফোরামের সভাপতি মোজাহারুল ইসলাম বাবুল তাঁর বক্তব্যে বলেন, ইউএনও রাশিদা আক্তারের স্বেচ্ছাচারিতা ও দূর্ণীতিতে উপজেলাবাসি অতিষ্ঠ। মানুষ তাঁর অপসারণের মাধ্যমে স্বস্তি চায়। তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও চুরি-ছিনতাই  রোধে স্থানীয় সাংসদ আবুল হাসান মাহমুদ আলী এমপির পরিকল্পনায় ২০০৯ সালে আনসার ভিডিপি সদস্যদের রাত্রিকালীন পাহারাদার হিসেবে রাখা হয়। কিন্তু চলতি মৌসুমের ভিজিডি তালিকায় রাত্রিকালীন পাহারাদার, কমিউনিটি ক্লিনিকের আয়া ও বিভিন্ন দপ্তরের বিনা বেতনের কর্মচারীর নাম নেই। এতে পুরো উপজেলা জুড়ে তারা দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করছে। এই ঘটনার সুরাহার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি কামনা করছি।

উল্লেখ্য, ইউনিয়ন পরিষদের মতামত ও ভিডব্লিউবি ইউনিয়ন কমিটির সভাপতি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের স্বাক্ষর ছাড়াই ইউএনও, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও ইউপি সচিব খানসামা উপজেলায় চূড়ান্ত হওয়া ভিডব্লিউবি কর্মসূচীর ২ হাজার ৬৫৯ জনের তালিকা সংশোধনের দাবিতে গত ১০ জানুয়ারি দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে ৪ ঘন্টা অবরুদ্ধ করেছিল ইউপি চেয়ারম্যান ও সদস্য-সদস্যারা। পরে ওসি চিত্তরঞ্জন রায়ের হস্তক্ষেপে দুই পক্ষের মধ্যে বৈঠকের সিদ্ধান্ত হওয়ায় অবস্থান কর্মসূচী প্রত্যাহার করে উদ্ভুত পরিস্থিতির সুরাহা না হওয়া পর্যন্ত মাসিক সভাসহ উপজেলা প্রশাসনের সকল কাজ বর্জন করেন ৬ ইউপি চেয়ারম্যানরা। কিন্তু এখনও এবিষয়ে কোন বৈঠক না হওয়া বা সমাধানের আশ্বাস মেলেনি বলেই ক্ষোভে মানববন্ধন কর্মসূচী করছে তাঁরা।

জনপ্রিয়

খানসামায় ইউএনও’র অপসারণের দাবিতে মানববন্ধন

প্রকাশের সময়: ০৬:০৭:৩২ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩